Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে বাস উল্টে দুজন নিহত

BN DESK
02 September 2026, 06:58 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উলটে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

 
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদী সিসিবিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
 
নিহতদের একজন বাসটির সুপারভাইজার বলে জানা গেছে, তার নাম শরিফুল ইসলাম। এছাড়া তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় জানা যায়নি।
 
 
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলে যাচ্ছিল ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে সোয়াদী এলাকায় সিসিবিএল পেট্রোল পাম্পে তেল নেয়ার জন্য প্রবেশ করতে যায়। একই সময়ে পেট্রোল পাম্পটি থেকে মুরগিবোঝাই একটি পিকআপভ্যান বের হওয়ার সময় বাসটি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে পড়ে যায়।
 
এ সময় ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে দুজন নিহত এবং অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। গুরুতরদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
 
তিনি বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। বাসটির নিচে চাপা পড়ে থাকা দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।’
এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে বাস উল্টে দুজন নিহত

B
BN DESK | 11 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার