Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে বিএনপি'র কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ

BN DESK
02 September 2026, 03:43 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে বিএনপি'র কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে গভীররাতে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির (একাংশ) অস্থায়ী দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়কে লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় একটি পেট্রলবোমা বিস্ফোরিত হলে কার্যালয়ের পশ্চিম দিকের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজন ও বাজারের নৈশপ্রহরীরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করেন।

উপজেলা বিএনপি নেতা খোশবুর রহমান খোকন বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, পেট্রলবোমা বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। সেখান থেকে অবিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করা হয়েছে।

এদিকে খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান। তিনি বলেন, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। কে বা কারা এসব পেট্রলবোমা রেখেছে তা অনুসন্ধান করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে বিএনপি'র কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ

B
BN DESK | 26 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার