Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ এক যুবক গ্রেফতার

BN DESK
02 September 2026, 09:41 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে বিদেশি পিস্তলসহ এক যুবক গ্রেফতার

ফরিদপুর শহরের টেপাখোলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ মে) দিবাগত রাতে শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহাগ মৃধা জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সালের নেতৃত্বে অভিযানে সোহাগ মৃধাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭ দশমিক ৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে অস্ত্র আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়াও সোহাগ মৃধার নামে জেলার কোতোয়ালি থানাসহ জেলার অন্যান্য থানাতে চুরি, ছিনতাই, অপহরণ, মাদকসহ সাতটি মামলা আছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ এক যুবক গ্রেফতার

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার