Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

BN DESK
02 September 2026, 06:03 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ফয়সাল হোসেন (৩৮) ও নজরুল ইসলাম (৩৬) নামে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে পূর্ব টেপাখোলার বাসিন্দা নজরুল ইসলামের বসত ঘরের পাশে রান্না ঘরের খরির মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটকেরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

পুলিশ জানায়, আটক ফয়সালের স্ত্রী কামরুন্নাহার গত বুধবার কোতোয়ালি থানায় এসে অভিযোগ করেন তাঁর স্বামী ফয়সালের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁর বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকায়। এমন অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটক করা হয় পরে তাদের দেখানো অনুযায়ী পিস্তল উদ্ধার করে পুলিশ।

 

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটক করে পুলিশ। পরবর্তিতে নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় খড়ির মধ্য থাকা একটি ম্যাকজিন ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হবে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

B
BN DESK | 20 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার