Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 11:10 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক সেচ সংযোগের তাড়ে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম তন্ময় খান।

রোববার (৪ মে) দুপুর ৩টার দিকে উপজেলা সদরের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তন্ময় খান ওই গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্র জনায়, তন্ময় খান বাইসাইকেল চালিয়ে স্থানীয় বাদশা তালুকদারের সেচ সংযোগের (মোটরচালিত সেচ পাম্প) পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুৎের আলফাডাঙ্গা অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) ফাহিম হোসেন ইভান বলেন, বাদশা তালুকদার সেচ সংযোগের লোড সাইডের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। ওই সংযোগে কোনো গাফলতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার