Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে বিশেষ অঙ্গে চোরের রডের আঘাতে প্রবাসীর মৃত্যু

BN DESK
02 September 2026, 12:13 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে বিশেষ অঙ্গে চোরের রডের আঘাতে প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক:  ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে গভীর রাতে চোরের রডের আঘাতে জামাল মাতুব্বর (৫৫) নামে একজন প্রবাসী মারা গেছেন। 


শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জামাল মাতুব্বর কোনা গ্রামের হাতেম মাতুব্বরের ছেলে। 

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, প্রবাসী জামাল মাতুব্বর মালয়েশিয়া ৩০ বছর ছিলেন। গত এক মাস আগে বাড়িতে আসেন এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার বসত ঘরে চুরি করার উদ্দেশ্যে একদল চোর শুক্রবার গভীর রাতে জানালার লক কেটে ঘরে ঢুকে। একপর্যায়ে লোহার রড দিয়ে জামাল মাতুব্বরের গোপনাঙ্গে আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, “চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকলে সম্ভবত তাদের চিনে ফেলার কারণে এ ঘটনা ঘটায়। এখনো পরিবারের লোকজন কোন প্রকার অভিযোগ করেনি। আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করে ব্যবস্থা গ্রহণ করছি।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে বিশেষ অঙ্গে চোরের রডের আঘাতে প্রবাসীর মৃত্যু

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার