Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে বিস্ফোরক দ্রব্য আইনে কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার

BN DESK
01 September 2026, 09:24 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে বিস্ফোরক দ্রব্য আইনে কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক: ফরিদপুরে বিস্ফোরক দ্রব্য আইনে কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত  রাতে আলফাডাঙ্গা উপজেলায় অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। 

পুলিশ জানায়, আলফাডাঙ্গা সদরের দরুনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ইউপি চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা সোহরাব হোসেন মোল্লাকে (৫৪)। তিনি সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ফরিদপুর জেলা কৃষক লীগের পানি, সেচ ও বিদ্যুৎবিষয়ক সম্পাদক। বিস্ফোরক দ্রব্য আইনে চলতি বছরের ১ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল জানান,  শুক্রবার  দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে বিস্ফোরক দ্রব্য আইনে কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার

B
BN DESK | 13 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার