Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে মাদকসম্রাট মতি গ্রেফতারের ঘটনায় মিষ্টি বিতরণ

BN DESK
02 September 2026, 11:28 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে মাদকসম্রাট মতি গ্রেফতারের ঘটনায় মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক:  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রাম থেকে আলোচিত মাদক কারবারি মতি কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবরে মিষ্টি বিতরণ করেছে গ্রামবাসী।

শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।


মতি কাজী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের দাউদ কাজীর ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চলতি বছরের ২৪ মার্চ ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এসময় মতি কাজীর ভাই ইসলাম কাজীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। পরে ওই দিন রাতে মতি কাজীর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি সমর্থক একাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায়।

হামলার সময় বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। এ ঘটনার পরদিন বিচারের দাবিতে সোতাশী গ্রামের শত শত নারী পুরুষ ভাটিয়াপাড়া-মাঝকান্দী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে গ্রামটির আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন মতি কাজী। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মতি কাজীকে হামলা, লুটপাট ও মারধরের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তিনি একাধিক মাদক মামলার আসামি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে মাদকসম্রাট মতি গ্রেফতারের ঘটনায় মিষ্টি বিতরণ

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার