Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

BN DESK
02 September 2026, 05:39 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। 

আজ বুধবার (১ জানুয়ারি) ভোরের দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

মাছভর্তি একটি ট্রাককে পেছন থেকে বাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন ট্রাকচালক মো. নুর আলম। অপরজন হলেন বাসের হেলপার কাদের মিয়া।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনাটি ভাঙ্গার সীমান্তবর্তী এলাকায়। মাদারীপুর রিজিওনের শীবচর হাইওয়ে থানা পুলিশ বিষয়টি দেখছে।

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

B
BN DESK | 01 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার