Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে যুবক!

BN DESK
02 September 2026, 09:43 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরের সদরপুর উপজেলায় গোখরা সাপের ছোবলে আহত হয়ে সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। রিপন উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দোকানদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে রাখা একটি বয়ামে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় সাপটি ধরা হয় এবং রিপনকে সাপসহ সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনার কারণে তার অবস্থা এখন স্থিতিশীল। তবে পরবর্তী কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এলাকা: ফরিদপুর সদরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে যুবক!

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার