Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

BN DESK
10 October 2025, 06:37 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ফরিদপুর জেলার সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। 

আজ মঙ্গলবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বক্কার শেখকে (৪৩) আটক করে।

জানা গেছে, নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী থানার ফুরসা গ্রামে মৃত মোচন মোল্যার মেয়ে। তিনি ৩ মেয়ে ও ১ ছেলের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে মর্জিনা ও বক্কারের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে বক্কারকে ঘর থেকে বের করে দেন স্ত্রী ও সন্তানেরা। পরে ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে বটির আছারী দিয়ে মর্জিনার মাথা আঘাত করেন স্বামী বক্কার। একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যান মর্জিনা। ঘটনাস্থলে পুলিশ এসে ঘাতক বক্কারকে আটক করে।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জেরে বটির আছারি দিয়ে স্ত্রী মর্জিনাকে হত্যা করেন স্বামী বক্কার শেখ। খবর পাওয়া মাত্রই বক্কারকে আটক করা হয়। মর্জিনার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার