Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

BN DESK
10 October 2025, 09:10 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালর বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম আশরাফুল মোল্যা। তিনি জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিল সরাইল গ্রামের রাশেদ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, আসামি দাহমাশী জুট মিলস লিমিটেডের শ্রমিক কোয়ার্টার্সে বসবাস করতেন। ২০১৮ সালের ১৭ আগস্ট মিলের কোয়ার্টার্সে তাদের বসবাসে কক্ষে নিজ ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই দুজনের নাম উল্লেখ করে মধুখালী থানায় হত্যা মামলা করেন। পরে ময়নাতদন্ত রিপোর্ট থেকে জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামলার পর দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, শুনানি শেষে আদালত স্বামীকে দণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রবানী ভুইয়া রতন জানান, স্বামী আশরাফুল মোল্যা তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধ অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এই রায় দিয়েছেন।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার