Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী ও পুত্রবধূ আটক

BN DESK
02 September 2026, 11:45 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী ও পুত্রবধূ আটক

নিউজ ডেস্ক:  ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে স্ত্রীর হাতে ওবায়দুর রহমান মুন্সী নামের এক কৃষকদল নেতা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান মুন্সী ওই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে ও উপজেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওবায়দুর রহমান মুন্সীর সঙ্গে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর বিরোধ চলে আসছিল। বুধবার রাতে ওবায়দুর রহমান মুন্সীর মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করেন স্ত্রী সাবিনা বেগম।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।’’

‘‘জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী সাবিনা বেগম হত্যাকাণ্ডের স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’- যোগ করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী ও পুত্রবধূ আটক

B
BN DESK | 17 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার