Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজছাত্রের

BN DESK
09 September 2026, 03:41 AM পড়তে ১ মিনিট
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজছাত্রের

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় মুস্তাফিজুর আহম্মেদ আসিফ খান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদরপুর সদর ইউনিয়নের সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ খান উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবি গ্রামের ওয়াদুদ খানের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়,আসিফ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর নেওয়ার পথে আসিফ খান মারা যান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব বলেন, প্রাথমিকভাবে বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজছাত্রের

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার