Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১

BN DESK
02 September 2026, 11:38 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আজ শনিবার (২৭ জুন) ফরিদপুরে র‍্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায় র‍্যাবের আভিযানিক দল। তল্লাশিকালে গাড়িটি থেকে ৮৮০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা।

অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো. রানা গাজী (৩২)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা। র‍্যাব আরও জানায়, রানা গাজী দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

র‍্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত রানা গাজী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

উদ্ধারকৃত স্কাফ সিরাপ ও জব্দকৃত প্রাইভেটকারসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১

B
BN DESK | 28 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার