Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুর প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন

BN DESK
01 September 2026, 08:48 PM পড়তে ১ মিনিট
ফরিদপুর প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুর প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান প্রধান অতিথি হিসেবে পৌরসভার মুক্ত মঞ্চের পাশে একতলা ভবনের উদ্বোধন করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো: সানাউল মোর্শেদ, ওসি (তদন্ত) জামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার আল ইমরান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোপেশ চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী সহ, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল হাফিজের সভাপতিত্বে এবং সম্পাদক মির্জা বাসিতের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পৌরসভার অর্থায়নে সম্প্রতি এ ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হয়।

এলাকা: পাবনা ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ফরিদপুর প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার