Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুর-৪ আসনে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার

BN DESK
02 September 2026, 06:55 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার স্বপ্না আক্তার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার হওয়ায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তাকে বিশেষ সহায়তা প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদরপুর উপজেলার সদর ইউনিয়নের নয়রশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮৩ নম্বর সিরিয়ালে নিজের ভোট প্রদান শেষে তৃতীয় লিঙ্গের স্বপ্না আক্তার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিগত দিনে ভোট দিতে পারি নাই। এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। তাছাড়া নির্বাচন কমিশনকে ধন্যবাদ, আমাদের মতো তৃতীয় লিঙ্গের মানুষদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়েছে।’তিনি আরো বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ সদরপুরে তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজন বসবাস করে আসছি। আমরা জনসাধারণের মাঝে অন্যদের আনন্দ দিয়ে মানুষের করুণা নিয়ে বেঁচে আছি। তবে একমাত্র আমি ছাড়া অন্য কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই। সরকারের কাছে দাবি, আমাদের তৃতীয় লিঙ্গের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নাগরিক সুবিধা দেওয়া হোক।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৯০ হাজার ৯৯১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৫৮৩ জন, নারী ভোটার ২ লাখ ৪১হাজার ৪০৭ জন। তৃতীয় লিঙ্গের হিজরা ভোটার মাত্র একজন।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুর-৪ আসনে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার