Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদা পারভীনের অবস্থা নিয়ে যা জানালেন তার স্বামী

BN DESK
03 September 2026, 08:29 PM পড়তে ১ মিনিট
ফরিদা পারভীনের অবস্থা নিয়ে যা জানালেন তার স্বামী

বিনোদন ডেস্ক :  অসুস্থ একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন কিডনি, শ্বাসকষ্ট জনিত রোগসহ নানা শারীরিক জটিলতায় গুরুতর। এ অবস্থায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব।

 এ গায়িকার সর্বশেষ শারীরিক অবস্থা সংবাদমাধ্যমে জানিয়েছেন তার স্বামী যন্ত্র সংগীতশিল্পী গাজী আব্দুল হাকিম। স্ত্রীর অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওনার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা খুব খারাপ এটা তো সত্য। কিন্তু উনি এখনও বেঁচে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। গাজী আব্দুল হাকিম আরও বলেন, দেখছি ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এমন মিথ্যা খবর আমার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে।

গত ৫ জুলাই হঠাৎই কিডনি জটিলতায় শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে ডায়ালাইসিস করাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে  (আইসিইউ) রেখে চিকিৎসা করা হলেও এখন কেবিনে চিকিৎসাধীন রয়েছেন ফরিদা পারভীন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়িকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শুধু পরিবারই নয়, গায়িকার শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরাও উদ্বেগ প্রকাশ করছেন।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন। ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ফরিদা পারভীনের অবস্থা নিয়ে যা জানালেন তার স্বামী

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার