Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা জানাল তার পরিবার

BN DESK
04 September 2026, 04:02 AM পড়তে ১ মিনিট
ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা জানাল তার পরিবার

বিনোদন ডেস্ক : লালনসংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় গত ৫ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তার উন্নত চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিকেল বোর্ড। আর বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। বোর্ড সভা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, শিল্পীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। শরীরে কিছু সংক্রমণ থাকলেও তা কাটিয়ে উঠতে সম্ভাবনা রয়েছে। শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, শ্বাসকষ্ট ও নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস করাতে গিয়ে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের নজরুলসংগীত শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফরিদা পারভীন। পরে লালনগীতি গেয়ে জয় করেন কোটি ভক্তের হৃদয়। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়াও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা জানাল তার পরিবার

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার