Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদা ফারহানার কথায় বিটিভির ‘মালঞ্চ’তে গাইলেন তানজিনা রুমা

BN DESK
10 October 2025, 07:38 PM পড়তে ১ মিনিট
ফরিদা ফারহানার কথায় বিটিভির ‘মালঞ্চ’তে গাইলেন তানজিনা রুমা

অভি মঈনুদ্দীন : বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিনা রুমা বিটিভির ‘মালঞ্চ’ অনুষ্ঠানে প্রচারের জন্য নতুন একটি মৌলিক গানে কন্ঠে দিয়েছেন। গানটি লিখেছেন ফরিদা ফারহানা। গানটির সুর সঙ্গীত করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি।

এরইমধ্যে বিটিভিতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। তানজিনা রুমা এর আগেও বিটিভিতে বহু মৌলিক গানে কন্ঠ দিয়েছেন। তবে ‘মালঞ্চ’ অনুষ্ঠানে এবারই তিনি ফরিদা ফারহানার লেখা কোনো গানে কন্ঠ দিয়েছেন।

তানজিনা রুমা বলেন,‘ ফরিদা ফারহানার লেখা গানটির কথা আমার খুউব ভালোলেগেছে। আর শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি দাদা বাংলাদেশের একজন কিংবদন্তী সুরকার সঙ্গীত পরিচালক। তিনি মনকাড়া সুর করেছেন। আমি চেষ্টা করেছি গীতিকার সুরকারের যে চাওয়া সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে গানটি মনের মতো করে গাইতে। জানিনা কতোটা ভালো গাইতে পেরেছি। তবে আশা করছি গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’

ফরিদা ফারহানা জানান, তানজিনা রুমার গাওয়া এই গানটির ‘মালঞ্চ’ পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। ফরিদা ফারহানা বলেন,‘ কিছুদিন আগে বেতারে আমার গাওয়া গান লুইপা গেয়েছে। আরো বেশ কয়েকজন শিল্পী এরইমধ্যে আমার লেখা গান গেয়েছেন। রুমা আপাও গাইলেন। তিনি খুউব মিষ্টি করে গানটি গাইলেন। আমি গানটি নিয়ে আশাবাদী। বিটিভি কর্তৃপক্ষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো আমার গীতি কবিতাকে গুরুত্ব দেয়ার জন্য।’

এদিকে প্রায় দু’বছর আগে ‘বিজয় দিবস সম্মাননা’ তুলে দেয়া হয় তানজিনা রুমার হাতে। ‘টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ’(ট্র্যাব’) তার হাতে এই সম্মাননা তুলে দেয় রুমা ৬৫০টিরও বেশি সিনেমাতে প্লে-ব্যাক করেছেন। তানজিনা রুমার গানে হাতেখড়ি ওস্তাদ সাধন চন্দ্র বর্মনের কাছে। পরবর্তীতে তিনি ওস্তাদ ফুল মোহাম্মদ, নীলুফার ইয়াসমিন, শিপ্রা বাসু (কলকাতা), অনীল কুমার সাহা’র কাছে গানে তালিম নেন। ২০০৩ সালে তিনি প্রথম ‘ঐক্য জোট’ সিনেমায় প্লে-ব্যাক করেন।

সর্বশেষ ‘হৃদ মাঝারে রাখিবো’ সিনেমায় তিনি প্লে-ব্যাক করেন। তানজিনা রুমার প্রথম প্রকাশিত গানের অ্যালবাম ২০০১ সালে সাইফুল হোসেনের লেখা ও মাসুদ কোরাইশী’র সুরে ‘বন্ধু তুমি কোথায়’। পরবর্তীতে ‘ভালোবাসার প্রথম চিঠি’,‘ নীল জোছনা’,‘ মেঘের দেশে’,‘ লুকোচুরি’,‘ সমীরণ’সহ আরো কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়। রুমার বাবা মো: মোছলেহ উদ্দিন ভূঁইয়া ও মা মিসেস মনোয়ারা। রুমার সবচেয়ে প্রিয় শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। রুনা লায়লার সঙ্গে গত বছরের জন্মদিনে রুনা লায়লারই সঙ্গে জীবনের অবিস্মরনীয় মুহুর্ত কাটানোর সুযোগ পেয়েছিলেন সুরকার সঙ্গীত পরিচালক রাজা ক্যাশেফের সহযোগিতায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ফরিদা ফারহানার কথায় বিটিভির ‘মালঞ্চ’তে গাইলেন তানজিনা রুমা

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার