Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফলকে নাম থাকায় উপদেষ্টার ক্ষোভ, এটি কি আমার বাপের টাকায় করা

BN DESK
10 October 2025, 08:35 AM পড়তে ১ মিনিট
ফলকে নাম থাকায় উপদেষ্টার ক্ষোভ, এটি কি আমার বাপের টাকায় করা

গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রোববার (২৪ আগস্ট) সকালে ফিতা কেটে উদ্বোধন করা হয়।

এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মঞ্চের বাম পাশে স্থাপিত ফলক উন্মোচন করতে যান। সেখানে গিয়ে তিনি লাল কাপড়ে ঢাকা স্বেত পাথরে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে তার নিজের নাম লেখা দেখতে পান। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলতে থাকেন, এটি কি আমার বাপের টাকায় করা? তাহলে ফলকে কেন আমার নাম থাকবে। তিনি ফলক দ্রুত ফলক পরিবর্তন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরে তিনি টুলপ্লাজায় গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন ও নির্ধারিত টোল দিয়ে সড়ক অতিক্রম করেন। তিনি আর ফলক উন্মোচন করেননি। এ ঘটনার কিছু সময়ের মধ্যেই উপদেষ্টার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

রোববার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া টোলপ্লাজা সংলগ্ন এলাকায় রাস্তার ওপরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফলকে নাম থাকায় উপদেষ্টার ক্ষোভ, এটি কি আমার বাপের টাকায় করা

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার