Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

BN DESK
04 April 2026, 01:30 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের রাজধানী মালে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী মহারণে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ফাইনালকে সামনে রেখে দারুণ উজ্জীবিত বাংলাদেশ দল। ম্যাচের আগে পাঠানো এক ভিডিও বার্তায় দলের প্রধান কোচ মার্ক কক্স, নির্ভরযোগ্য ফুটবলার মিঠু চৌধুরী এবং অধিনায়ক শিরোপা জয়ের তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

অধিনায়ক বলেন, ‘ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। পুরো দল এখন উজ্জীবিত এবং মানসিকভাবে চাঙ্গা। আমাদের একটাই লক্ষ্য—মাঠে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফেরা। দেশবাসীর কাছে দোয়া চাই।’

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে দুই দল। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ (২-০) ও ভারত (৩-০)। পরে দুই দলের মুখোমুখি লড়াই ১-১ গোলে ড্র হয়।

প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। অন্যদিকে, ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ফলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী।

এখন সবার চোখ মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামের দিকে—স্নায়ুচাপ সামলে ভারতকে হারিয়ে বাংলাদেশ শিরোপা জিততে পারে কি না, সেই অপেক্ষা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার