Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

BN DESK
02 September 2026, 12:30 PM পড়তে ১ মিনিট
ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :  ব্রাজিল জাতীয় ফুটবল দল ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে পাঁচটি আসর। এর মধ্যে সেলেসাওরা তাদের হেক্সা মিশন (ষষ্ঠ বিশ্বকাপ) পূরণ করতে পারেনি। তবে ব্রাজিল জাতীয় ফুটবল দল না পারলেও দেশটির জাতীয় ফুটসাল দল ঠিকই পেরেছে। তাও ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে।


উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। যার ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচটিতে  ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। পূর্ণ হয় হেক্সা মিশন।

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার আয়োজিত টুর্নামেন্টটির ১০ আসরের মধ্যে  সাতবারই ফাইনাল খেলে ব্রাজিল। এর মধ্যে ছয়বার শিরোপা ঘরে তুলে। 

 রোববার (৬ অক্টোবর) ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত আটটায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

B
BN DESK | 06 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার