Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফাইনালে টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

BN DESK
04 September 2026, 09:41 AM পড়তে ১ মিনিট

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

ঘরের মাঠে দর্শকদের নিয়ে শিরোপা উঁচিয়ে উৎসব করতে চায় সূর্যকুমার যাদবের দল। তবে পরিসংখ্যানের বিচারে এগিয়ে থেকেই ফাইনালে  স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামছে কিউইরা। 

 

এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। তিনবারই জিতেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে কখনও অপরাজিত কিউইরা।

ফাইনালের একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। সেমিফাইনালের সেই একাদশ নিয়েই শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামছে সূর্যকুমার যাদবের দল। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড। কোল ম্যাকোনকির জায়গায় দলে ঢুকেছেন জ্যাকব ডাফি।

ভারত একাদশ: অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাস্প্রিত বুমরাহ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ফাইনালে টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার