Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠক ক্রীড়া উপদেষ্টার

BN DESK
02 September 2026, 09:57 AM পড়তে ১ মিনিট
ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠক ক্রীড়া উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার (১৯ মার্চ) বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইস্যুতে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। 

ইতালির সিরি ‘ডি’তে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়ে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন। তার বাদ পড়াকে কেন্দ্র করে সমর্থকদের এক বিশাল অংশের আনিত অভিযোগের ভিত্তিতে বুধবার বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা। বাফুফের সামনে ভক্ত-সমর্থকেরা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। সেখানে বাফুফেকে বাংলাদেশ দল থেকে ‘সিন্ডিকেট হটানো’র দাবি তোলেন তারা।

ফাহামিদুলকে বাদ দেওয়ার ব্যাখ্যায় কাবরেরা বলেছেন, ‘ফাহামিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি। সে ভারত ম্যাচে থাকছে না। এক সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালোই হলো। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে। যে কারণে সে ইতালি ফিরে গেছে।’

ফেনীতে জন্ম নেওয়া ফাহমিদুল ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলে থাকেন। ১৮ বছর বয়সী এই ফুটবলার গত ১১ মার্চ যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে। ৭ দিনের অনুশীলনের পর তাকে আবার ইতালি ফিরে যেতে হয়। এদিকে, আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠক ক্রীড়া উপদেষ্টার

B
BN DESK | 19 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার