Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফিফা র‌্যাঙ্কিংয়ে  ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা

BN DESK
10 October 2025, 09:54 PM পড়তে ১ মিনিট
ফিফা র‌্যাঙ্কিংয়ে  ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক:   ফিফা নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছে দা বাংলাদেশ।  মার্চে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। আজকের র‍্যাঙ্কিংয়ে মনিকা-আফঈদারা ১২৮ নম্বরে উঠে এসেছে।

মে মাসে ফিফা উইন্ডোতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজরা। যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। এতে ৫ ধাপ উন্নতি হয়েছে র‌্যাঙ্কিং টেবিলে।  


নারী র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিশরের। সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন সংযুক্ত আরব আমিরাতের। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ফিফা র‌্যাঙ্কিংয়ে  ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার