Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

BN DESK
02 September 2026, 09:26 AM পড়তে ১ মিনিট
ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি এক নম্বর স্থান সুসংহত রেখেছে। দুই ধাপ এগিয়ে ১৮৩ স্থানে এসেছে বাংলাদেশ। সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলা ভারত দুই ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে। 

গত ২৫ মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র‌্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র‌্যাঙ্কিং একটু উন্নতি হলো।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের পরাজিত করতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে। 

আগের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে যারা ছিল, এবারও তারাই আছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। এবার র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। তারা ৭ ধাপ এগিয়েছে, এর বিপরীতে সবচেয়ে অবনতি হয়েছে গিনি বাসাউয়ের (৮ ধাপ)। ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে সারা বিশ্ব জুড়েই জাতীয় ফুটবল দলের ম্যাচ হয়েছে। অনেক মহাদেশ বিশ্বকাপ বাছাই আবার কেউ প্রীতি ম্যাচও খেলেছে। ডিসেম্বর থেকে মার্চ উইন্ডো পর্যন্ত ২৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে হয়েছে ৫৮ ম্যাচ। ওই সময়ে থাইল্যান্ড ও ভিয়েতনাম সর্বোচ্চ ৮ ম্যাচ খেলেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার