Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফিরছেন দীপিকা

BN DESK
10 October 2025, 06:55 PM পড়তে ১ মিনিট
ফিরছেন দীপিকা

বিনোদন ডেস্ক ঃ অবশেষে অভিনয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন। বহু অপেক্ষার পরে বাড়িতেই মেয়েকে রেখে কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে অভিনয় করার কথা ছিল দীপিকার। কিন্তু অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এমনকি নির্দিষ্ট পারিশ্রমিকও জানিয়ে দিয়েছিলেন। এ নিয়ে পরিচালকের সঙ্গে মতানৈক্যের জেরে ছবি থেকে বাদ পড়তে হয় দীপিকাকে।

গত বছর ৮ই সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা-রণবীর সিংয়ের মেয়ে দুয়া। তারপর দীপিকা ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। মা হওয়ার পর তার কাছে অগ্রাধিকার ছিল মেয়ে দুয়া-ই। দিনের অধিকাংশ সময় মেয়েকে দেবেন বলেই ঠিক করেছিলেন দীপিকা। তাই কাজের পরিমাণ কমানোর আভাস দিয়েছিলেন। প্রায় এক বছর হতে চললো দুয়ার। অবশেষে কাজে যোগ দিতে প্রস্তুত দীপিকা।

জানা গেছে, ফের অ্যাটলির পরিচালিত ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা। তার বিপরীতে থাকবেন আল্লু অর্জুন। ছবির নাম আপাতত ঠিক করা হয়েছে, ‘এএ২২এক্সএ৬’। দীপিকাকে কতোদিন শুটিং করতে হবে, সেই সব নাকি ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। চলতি বছরের নভেম্বর থেকে ছবির শুটিং শুরু করবেন দীপিকা। মোট ১০০ দিন শুটিং করবেন অভিনেত্রী।

আল্লু ও দীপিকা ছাড়াও রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুরও অভিনয় করবেন এই ছবিতে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ফিরছেন দীপিকা

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার