Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফিরেই আবার ৫ উইকেট নিয়ে কাপিলকে ছাড়িয়ে গেলেন বুমরাহ

BN DESK
03 September 2026, 05:37 PM পড়তে ১ মিনিট
ফিরেই আবার ৫ উইকেট নিয়ে কাপিলকে ছাড়িয়ে গেলেন বুমরাহ

প্রথম দিন ১৮ ওভার বোলিং করে উইকেট ছিল কেবল একটি। দ্বিতীয় দিন স্রেফ সাত বলের মধ্যে উইকেট ধরা দিল তিনটি। পরে আরেকটি শিকার ধরে পাঁচ উইকেট পূর্ণ করলেন জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ড সফরে টানা দুই টেস্টে এই স্বাদ পেলেন ভারতের তারকা পেসার।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লর্ডস টেস্টে প্রথম ইনিংসে শুক্রবার ইংল্যান্ডকে ৩৮৭ রানে গুটিয়ে দিতে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ।

ক্রিকেট-তীর্থ বলে পরিচিত এই মাঠে দুই টেস্ট খেলে প্রথমবার এই স্বাদ পেলেন তিনি।

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টেও প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ। এজবাস্টনে পরের টেস্টে তাকে বিশ্রাম দেয় ভারত, যা নিয়ে সমালোচনা হয় প্রবল। তাকে ছাড়াই অবশ্য দাপট দেখিয়ে জিতে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।

এক ম্যাচ পর ফিরেই আবার পাঁচ উইকেটের দেখা পেলেন বুমরাহ। ভারতের হয়ে দেশের বাইরে টেস্টে সবচেয়ে বেশিবার (১৩) পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড নিজের করে নিলেন ৩১ বছর বয়সী পেসার।

হেডিংলিতে তিনি ছুঁয়েছিলেন কাপিল দেবের রেকর্ড। দেশের বাইরে কাপিল ১২ বার পাঁচ উইকেট পেয়েছিলেন ১০৮ ইনিংসে। সাবেক পেস বোলিং অলরাউন্ডারকে ছাড়িয়ে যেতে বুমরাহর লাগল কেবল ৬৪ ইনিংস।

১২১ ইনিংসে ১০ বার দেশের বাইরে পাঁচ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন স্পিনার অনিল কুম্বলে।

৪৭ টেস্টের ক্যারিয়ারে সব মিলিয়ে ১৫ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন বুমরাহ। যার মানে, দেশের মাঠে তার এই নজির কেবল দুইবার; অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে চারবার, দক্ষিণ আফ্রিকায় তিনবার, ওয়েস্ট ইন্ডিজে আছে দুইবার।

কাপিলের আরেকটি রেকর্ড ভাঙতে অবশ্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বুমরাহকে। ভারতীয় পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ২৩ বার পাঁচ উইকেটের নজির কাপিলের। পেস-স্পিন মিলিয়ে এই তালিকার চূড়ায় আছেন রাভিচান্দ্রান অশ্বিন। এই অফ স্পিনার ৩৭ বার পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন গত বছর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ফিরেই আবার ৫ উইকেট নিয়ে কাপিলকে ছাড়িয়ে গেলেন বুমরাহ

B
BN DESK | 11 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার