Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ২

BN DESK
09 October 2025, 02:44 PM পড়তে ১ মিনিট
ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ২

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে গ্রীনলীফ ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বাসচালক মো. রুবেলেরও মৃত্যু হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে দুই জনে। 

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোরে পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রুবেল গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত রুবেল রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট এলাকার চরসীতা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ও দুর্ঘটনা কবলিত আল মদীনা বাসের চালক ছিলেন।

এছাড়া বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে আবুল কালাম (২১) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়। 

এ ঘটনায় নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০) ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈম আহত হন। আহতদেরকে নোয়াখালী হাসপাতালে পাঠান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত বাসচালক মারা গেছেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় গ্রীনলীফ সিএনজি ফিলিং স্টেশনে আল মদীনা নামের লোকাল বাসটি গ্যাস রিফিল করছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে বাসের গ্যাস সিলিন্ডার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। 

এ সময় চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে কালাম মারা যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন নিহতের মরদেহ ও আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ২

B
BN DESK | 11 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার