Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরায়েলি অভিনেত্রী গ্রেফতার

BN DESK
03 September 2026, 10:58 PM পড়তে ১ মিনিট
ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরায়েলি অভিনেত্রী গ্রেফতার

বিনোদন ডেস্কঃ ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এজন্য খেসারতও দিতে হচ্ছে তাদের। এবার এ তালিকায় নাম উঠল ইসরায়েলি অভিনেত্রী মাইসা আবদেল হাদির। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন করায় তাকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।

গত ২৩ অক্টোবর ইসরায়েলের উত্তর নাজারেথ শহর থেকে হাদিকে গ্রেফতার করে ইসরায়েলি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ইসরায়েল পুলিশ বলেছে, ‘এই অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার উত্তর নাজারেথ শহরের একটি মুসলিম পরিবারের বাসিন্দা। যাকে সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের (হামাস) প্রশংসা এবং ঘৃণ্য বক্তব্য প্রচার করার সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত তাকে হেফাজতে রাখা হবে বলে জানা গেছে।’

সামাজিক আধ্যমে হাদি একটি বুলডোজারের ছবি প্রকাশ করে লিখেছিলেন, 'বার্লিন স্টাইলে এবার যাওয়া যাক?' অর্থাৎ তিনি এই ঘটনা প্রসঙ্গে ১৯৮৯ সালে যে বার্লিন ওয়াল ভেঙে দেওয়া হয়েছিল সেই কথা মনে করেন। তার আইনজীবী জানান তাকে সন্ত্রাসবাদ সমর্থন করার জন্য গ্রেফতার করা হয়েছে।

৩৭ বছরের হাদির বড়পর্দায় অভিষেক হয়েছিল ২০১৪ সালে। এরইমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘আইস অব থিফ’, ‘৩০০০ নাইটস’, ‘দ্য অ্যাঞ্জেল’ প্রভৃতি।

এর আগে ফিলিস্তিনকে পড়েছিলেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। হত্যার হুমকি দেওয়া হয়েছিল তাকে। এরপর ফিলিস্তিনকে সমর্থন করে গ্রেফতার হন ইসরায়েলি গায়িকা দালাল আবু আমনেহ। এবার একই পরিণতি হলো হাদির।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরায়েলি অভিনেত্রী গ্রেফতার

B
BN DESK | 31 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার