Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না : নেতানিয়াহু

BN DESK
02 September 2026, 11:24 PM পড়তে ১ মিনিট
ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চান বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি ভবিষ্যতের যেকোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরাইলের ধ্বংসের একটি প্লাটফর্ম হবে বলে উল্লেখ করেছেন। সেই কারণে নিরাপত্তার স্বার্থে সার্বভৌম ক্ষমতা ইসরাইলের কাছেই থাকা উচিত বলে জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকরে সময় ইসরাইলের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলে হামলা চালানো হয়। উপত্যকাটি হামাস নিয়ন্ত্রণ করে। এ থেকেই ধারণা করা যায় ফিলিস্তিনিরা রাষ্ট্র পেলে কী করতে পারে। এসময় ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, দ্বি-রাষ্ট্র গঠনই সমাধান কিনা? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না।’ পরে নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি, ফিলিস্তিনিদের নিজেদের শাসনের জন্য সব ক্ষমতা থাকা উচিত, কিন্তু আমাদের জন্য হুমকি সৃষ্টি করার মতো কোনো ক্ষমতা থাকা উচিত নয়। এর অর্থ হলো সার্বভৌম ক্ষমতা-যেমন সামগ্রিক নিরাপত্তা সবসময় আমাদের হাতেই থাকবে।’

তিনি আরও বলেন, ৭ অক্টোবরের হামলার পর মানুষ বলছে, ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র আছে। আর হামাসের রাষ্ট্র হলো গাজা। কিন্তু সেখানে তারা কী করেছে। তারা সেটাকে সুন্দর করে গড়ে তোলেনি, বরং তারা সেখানে বাংকার, সন্ত্রাসী সুড়ঙ্গ তৈরি করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, এরপর তারা আমাদের জনগণের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে, নারীদের ধর্ষণ করেছে, পুরুষদের শিরচ্ছেদ করেছে, আমাদের কিবুতজে হামলা চালিয়ে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও নাৎসিদের সময় হলোকাস্টে দেখা গিয়েছিল। তাই এখন মানুষ আর সহজে বলবে না, চলো, তাদের আরেকটা রাষ্ট্র দেই। কারণ সেটি হবে ইসরাইলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম।

নেতানিয়াহু বলেন, ‘যারা আমাদের ধ্বংস করতে চায় না, আমরা আমাদের সেই সব ফিলিস্তিনি প্রতিবেশীর সঙ্গে শান্তি স্থাপন করব। আর সেই শান্তি এমন হবে, যেখানে আমাদের নিরাপত্ত-সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা-সব সময় আমাদের হাতেই থাকবে।’ ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন অনেকেই বলবে, ‘এটা তো পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটা রাষ্ট্রই নয়, এটা ওটা।’ এতে আমাদের কিছু যায় আসে না। আমরা শপথ করেছি-আর কখনো নয়। আর কখনো নয়-মানে এখনই। এটা আর কখনো ঘটতে দেয়া হবে না।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না : নেতানিয়াহু

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার