Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

BN DESK
19 May 2026, 07:48 PM পড়তে ১ মিনিট

রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা রিটের ওপর শুনানি করে এই আদেশ দেন।

শুনানিতে রিটকারী আইনজীবী রোকনুজ্জামান বলেন, স্থানীয় সরকারের জায়গা বরাদ্দের বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশন হকারদের ফুটপাত ও সড়কের জায়গা বরাদ্দ দিতে পারে না। সিটি করপোরেশনের মাধ্যমে সড়কের জায়গা চিহ্নিত করে এই সিদ্ধান্ত বাতিল চাওয়া হলে হাইকোর্ট এ বিষয়ে একটি রুল জারি করেন।

রুলে স্থানীয় সরকার, সিটি করপোরেশনকে বিবাদী করা হয়েছে। সড়কে দোকান বসিয়ে টাকা আদায় করার এখতিয়ার সিটি করপোরেশনের নেই। যদিও করপোরেশনের সম্পত্তি বিভাগ সম্প্রতি ঢাকার দুই সিটিতে সড়কের জায়গা হকারদের বরাদ্দ দিয়েছে, বলেন তিনি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার