Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

BN DESK
02 September 2026, 10:21 AM পড়তে ১ মিনিট
ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

স্পোর্টস ডেস্ক : গাড়ি কেনার জন্য যৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেঁজুতি বিনতে সোহেল বাদি হয়ে এ মামলা করেন। এসময় আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে শেখ মোরছালিনকে আদালতে হাজিরে সমন জারি করেন। বাদিপক্ষের আইনজীবী ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরছালিনের সঙ্গে তার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরছালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে বাদির বাবার বাসায় আসেন মোরছালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন, ‘আমি খাবার খেতে আসিনি যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।’ এসময় বাদির মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ২০ লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নেই। পরে মোরছালিন তাদের গালাগালি করেন ও হুমকি দিতে থাকেন। এ বিষয়ে বাদি সেঁজুতি বিনতে সোহেল বলেন, আমি সংসার করতে চাই। আদালতে যৌতুকের মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

B
BN DESK | 26 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার