Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

BN DESK
02 September 2026, 11:02 AM পড়তে ১ মিনিট
ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

মফস্বল ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জয় (১৫) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে পৌর এলাকার লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সামু সরকার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জয় শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং লোহাগাছ এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল খেলার সময় জয় ও একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হক এবং তার বন্ধুদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার জেরে উত্তেজিত এলাকাবাসী মধ্যরাতে মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তিনটি টিনশেড ঘর পুড়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায় এবং মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

B
BN DESK | 10 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার