Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রবাসীকে পিটিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 08:57 AM পড়তে ১ মিনিট
ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রবাসীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গাংধোয়ারচর গ্রামে পূর্ব বিরোধের জেরে হাবিবুল্লাহ (৪৫) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ চরফরাদী এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি মরিশাস প্রবাসী ছিলেন।

নিহতের স্বজনেরা জানান, মায়ের মৃত্যুর খবরে প্রায় তিন মাস আগে দেশে এসেছিলেন হাবিবুল্লাহ। এরপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। সম্প্রতি ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিবুল্লাহর ছেলের সঙ্গে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলের ঝগড়া হয়। এ নিয়ে পরবর্তীতে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

পূর্ব বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার সময় হাবিবুল্লাহর ওপর হামলা চালায় প্রতিপক্ষ হেলাল উদ্দিন, তার ভাগনে মুখলেছসহ আরো কয়েকজন। এসময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, ‘‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রবাসীকে পিটিয়ে হত্যা

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার