Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তরুণ খুন

BN DESK
19 June 2024, 07:30 PM পড়তে ১ মিনিট
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তরুণ খুন

নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জেরে জাহিদুল ইসলাম রিয়াজ (২০) নামের এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় রিয়াজ (২০) নামের আরেক তরুণকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামলার টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মীর হোসেন শান্ত (২০) নামের আরেক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাহিদুল ইসলাম রিয়াজ কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদ প্রকাশ কালামিয়ার ছেলে। আহত মীর হোসেন শান্ত ওই এলাকার নূর হোসেনের ছেলে এবং আটক রিয়াজ বেগমগঞ্জের দুর্গাপুরের বাসিন্দা। তিনি কুতুবপুর এলাকায় নানার বাড়িতে থাকতেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রাতে বিষয়টি  নিশ্চিত করেন।

তিনি বলেন, তর্কাতর্কির জেরে রিয়াজকে ছুরিকাঘাত করলে মীর হোসেন এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রিয়াজ মারা যান। এ ঘটনায় মূল অভিযুক্ত আরেক রিয়াজকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, হতাহত ও অভিযুক্তরা সবাই সমবয়সী। ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে ঘটনার সময় এক রিয়াজ আরেক রিয়াজকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত মীর হোসেন শান্তর অবস্থা আশঙ্কাজনক।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আটক রিয়াজকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তরুণ খুন

B
BN DESK | 19 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার