Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে  আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল

BN DESK
02 September 2026, 05:14 AM পড়তে ১ মিনিট
ফেনীতে  আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল

নিউজ ডেস্ক: ফেনী শহরের কলেজ রোড থেকে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের করা হয়।

 বৃহস্পতিবার (৮ মে) ভোরে জেলা আওয়ামী লীগের ব্যানারে এ মিছিল বের হয়। একটি ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে কলেজ রোড এলাকা প্রদক্ষিণ করছেন। মিছিলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী থাকলেও জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কোনো নেতাকে দেখা যায়নি।

‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবেন ফিরে বাংলাদেশে’… ইত্যাদি স্লোগান দেয়।

ঘটনার পর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ফেসবুকে একটি পোস্টে লেখেন, “ফেনীর পুলিশ প্রশাসন গত কয়েক দিন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিয়েছেন, তাতে মনে হচ্ছে তাদের যথেষ্ট সক্ষমতা তৈরি হয়েছে। এখন আমরা দেখতে চাই ৪ আগস্টের খুনিদের দ্রুত গ্রেপ্তার করার সক্ষমতা। না হলে আমাদের আর বুঝতে বাকি থাকবে না, ফেনীতে আওয়ামী লীগকে কারা পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন।”

এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। অংশগ্রহণকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।”

এলাকা: ফেনী ফেনী সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে  আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার