Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ২

BN DESK
02 September 2026, 05:15 AM পড়তে ১ মিনিট
ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ২

ফেনী শহরের কলেজ রোডে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কর্মীরা। আজ বৃহস্পতিবার(৮ মে) সকালে আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" স্লোগান দেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "শহরের কলেজ রোডে সকালে আওয়ামী লীগের কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এ পর্যন্ত পুলিশ দুজনকে আটক করেছে এবং তাদের মিছিলের সাথে সম্পৃক্ততার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।"

এই ঝটিকা মিছিলের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য তথ্য অনুসন্ধানের মাধ্যমে মিছিলের উদ্দেশ্য ও এর পেছনের কারণ জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ২

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার