Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে আওয়ামী লীগ বিরোধী কফিণ মিছিল

BN DESK
02 September 2026, 04:38 AM পড়তে ১ মিনিট
ফেনীতে আওয়ামী লীগ বিরোধী কফিণ মিছিল

নিউজ ডেস্ক:  ফেনীতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির প্রতিনিধিরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে, শহিদ মিনার চত্বরে নিহত কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালোসহ নানা স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল্লাহ আল জোবায়ের বলেন, ‘‘গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কাশেম ভাইকে হত্যা করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’’


এর আগে, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গেলে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়। তাদের আটকে রেখে মারধর করা হয়। এতে আহত হন ২০ জন, যার মধ্যে গুরুতর জখম হন আবুল কাশেম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।


এদিকে, এ ঘটনায় গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেছেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা, যিনি আওয়ামী লীগের একজন কর্মী।

এলাকা: ফেনী ফেনী সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে আওয়ামী লীগ বিরোধী কফিণ মিছিল

B
BN DESK | 13 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার