Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 05:04 AM পড়তে ১ মিনিট
ফেনীতে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ১৪০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শনিবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে মহাসড়কের ফাজিলপুরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতাররা হচ্ছেন, কক্সবাজার পৌরসভার কলাতলী গ্রামের নুর মোহাম্মদের মেয়ে হামিদা বেগম (২৬) এবং একই গ্রামের করিম উল্লাহর স্ত্রী হাজেরা বেগম (৫২)। 

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রী বেশে ওই দুই নারী ইয়াবা নিয়ে ফেনীতে আসছিলেন। তাদেরকে ১৪০০ পিস ইয়াবাসহ আটকের পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার