Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে ঈগল প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর

BN DESK
01 September 2026, 09:48 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের দাইয়াবিবি বাজার সড়কে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে ফেনী-২ আসনের মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ঈগল প্রতীকের নির্বাচনি কার্যালয়টি উদ্বোধন করেন দলীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা। রাতের যেকোনো সময়ে কার্যালয়ে রাখা চেয়ার টেবিল ভেঙে তছনছ করে দুর্বৃত্তরা। সকালে প্রার্থীর সমর্থকরা অফিসের অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন।স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম পাটোয়ারী সাংবাদিককে জানান, বুধবারে অফিসটি উদ্বোধন শেষে রাতে আমরা যার যার মত বাসায় ফিরি। সকালে শুনতে পাই আমাদের অফিসটি তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। এটি নির্বাচন বানচালকারীদের ষড়যন্ত্রের একটা অংশ বলে আমি মনে করি।

স্থানীয় ঈগল প্রার্থীর কর্মী আতাউল করিম সজীব গণমাধ্যমে বলেন, মুজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা দেখে একটি পক্ষ ফেনী-২ আসনের বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রমে বাধা দিয়ে আসছে। নির্বাচনি অফিস ভাঙচুর একটি চরম অন্যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানাই। ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক সাংবাদিককে বলেন, আমাদের কার্যালয়ে ভাঙচুরের বিষয়ের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেব। এসব সন্ত্রাসী কার্যক্রম স্থানীয়জনতাকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা গণমাধ্যমে বলেন, ইজ্জতপুরে ঈগল প্রতীকের প্রার্থীর একটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর হওয়ার খবর শুনেছি। এ বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে ঈগল প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর

B
BN DESK | 05 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার