Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

BN DESK
02 September 2026, 05:07 AM পড়তে ১ মিনিট
ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক:  ফেনীর দাগনভূঞা-বসুরহাট সড়কের শরীফপুরের নতুনপুল এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম নজরুল ইসলাম (৩০)। তিনি দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর এলাকার মো. সেলিমের ছেলে। অপরদিকে নিহত যাত্রীর নাম রাজীব (২৩)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী এলাকার সফিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বসুরহাটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নজরুল ইসলাম মারা যান। গুরুতর আহত যাত্রী রাজীবকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এলাকা: ফেনী দাগনভূঞা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 11 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার