Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে ট্রেনের ধাক্কায় এক শিক্ষক নিহত

BN DESK
02 September 2026, 05:21 AM পড়তে ১ মিনিট
ফেনীতে ট্রেনের ধাক্কায় এক শিক্ষক নিহত

ফেনীতে ট্রেনের ধাক্কায় মো. ইসরাফিল নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। গতকাল বুধবার (৭ মে) রাতে ফেনী রেল স্টেশন এলাকার হক ডেকোরেটরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা মোজাম্মেল হোসেন জানায়, ২ দিন আগে চিকিৎসার জন্য অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. ইসরাফিল ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের বানু জমাদার বাড়ি থেকে ফেনী শহরের নাজির সড়কে ছেলের বাসায় আসে। সন্ধ্যায় হাঁটতে বের হয়ে বাসায় না ফেরায় খোঁজাখুঁজির পর রাত ১০টায় ফেনী জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ৪ ছেলের জনক মো. ইসরাফিল ওই গ্রামের বানু জমাদার বাড়ির মরহুম নজির আহাম্মদের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে অবসর গ্রহণ করেন।

পুলিশ জানায়, রেললাইনের পাশে বেওয়ারিস একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে শনাক্তকারী না থাকায় ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইকবাল হোসেন জানান, মৃত্যুর ঘটনায় রেলওয়ে পুলিশ ফাঁড়িতে একটি অপমৃত্যুর ডায়রি হয়েছে। মরদেহ স্বজনরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে ট্রেনের ধাক্কায় এক শিক্ষক নিহত

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার