Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১৫ জুয়াড়ি কারাগারে

BN DESK
02 September 2026, 04:41 AM পড়তে ১ মিনিট

ফেনীতে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আজ রোববার (১৯ জুলাই) দুপুরে আদালতে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জুলাই শনিবার রাত ১১টায় ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ফেনী পৌর এলাকার চাঁড়িপুরের ইসমাইল ম্যানশনের ৪ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে এই জুয়াড়িদের হাতেনাতে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (৫০), মো. আইয়ুব (৬১), সুজন মোহন্ত (৩৮), আবুল বাশার ভূঁইয়া ওরফে বাশাইন্যা (৪৪), মো. শাহীন (২৮), ওসমান গণি (৩৫), ওমর ফারুক খোকন (৪৮), আনোয়ার হোসেন (৪৫), শরিফ হোসেন (২৯), মো. ইব্রাহিম (৩৯), মো. রনি (২২), মো. শাহেদ (২৪), আবুল হাশেম (৩০), মো. আনিছুর রহমান (৫৫) ও মিজান রহমান (৪৫)। তারা ফেনী জেলাসহ নোয়াখালী, কুমিল্লা ও চণ্ডিপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের হেফাজত থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘অপরাধ ও জুয়ামুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১৫ জুয়াড়ি কারাগারে

B
BN DESK | 19 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার