Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে তিন ঘণ্টার প্যারোলে বাবার জানাজায় যুবলীগ নেতা ইয়াছিন

BN DESK
01 September 2026, 09:53 PM পড়তে ১ মিনিট

ফেনীর পরশুরামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন।

আজ সোমাবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় মধ্যে অংশ নেন তিনি।

ইয়াছিন মজুমদারের ছয়ঘরিয়া গ্রামের রফিকুল ইসলাম মজুমদারে ছেলে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল রোববার (২ মার্চ) দুপুরে তাঁরা বাবা নিজ বাসায় মারা যান। এর আগে ২০২৫ সালের ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ইয়াছিন শরীফ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বাবার জানাজা ও দাফনে অংশ নিতে যুবলীগ লীগ নেতা ইয়াছিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। দাফন শেষে পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।’

ইয়াছিনের পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর খবরে তাঁকে একনজর দেখতে ও জানাজায় অংশ নিতে ইয়াছিন মজুমদারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করে পরিবার। পরে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার প্যারোলে মুক্তি মেলে তাঁর। পুলিশ পাহারায় এই যুবলীগ নেতা জানাজায় অংশ নেন। পরে তাঁকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইয়াছিন মজুমদার পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাই। দীর্ঘ সময় ধরে তিনি পরশুরাম বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বেও ছিলেন।

 
এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে তিন ঘণ্টার প্যারোলে বাবার জানাজায় যুবলীগ নেতা ইয়াছিন

B
BN DESK | 03 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার