Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 05:17 AM পড়তে ১ মিনিট
ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফেনীর দাগনভূঞায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের হাটপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলো -মিজি বাড়ির সাইফুল ইসলামের ছেলে নাফিজ (১০) ও নিজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (১০)। তারা সম্পর্কে চাচাত ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুদের বাবারা জুমার নামাজে গেলে তারা পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে তারা মারা যায়। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

 

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 02 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার