Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০

BN DESK
02 September 2026, 04:39 AM পড়তে ১ মিনিট
ফেনীতে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০

ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

আজ রোবার দুপুরে দাগনভূঞা শহরের আতাতুর্ক হাইস্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে  বিএনপি নেতা আকবর হোসেন গ্রুপের সঙ্গে ছাত্রদল নেতা ফটিকের গ্রুপের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় অন্তত ১০ জন আহত হন।

পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে নোয়াখালী-ফেনী মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।

দাগনভুঞা থানার তদন্ত কর্মকতা মো. আলী জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে বিএনপির আকবর ও ফটিক গ্রুপের সাথে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা কাজ করেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০

B
BN DESK | 09 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার