Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে হানিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

BN DESK
02 September 2026, 04:47 AM পড়তে ১ মিনিট
ফেনীতে হানিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রধান আসামি করিম উল্লাহ জুনাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার (২৯ জানুয়ারি) ফেনীর ছাগলনাইয়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকা হতে র‍্যাব-৭ ও র‍্যাব-১ উত্তরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত করিম উল্লাহ জুনা ফেনীর ছাগলনাইয়া উপজেলার ছয় ঘরিয়া গ্রামের আহম্মদ উল্লাহ’র ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গত ২০ জানুয়ারি রাতে ছয় ঘরিয়া গ্রামের মো. হানিফ তার সহযোগী ফারুক ও রিয়াজ কাজের সূত্রে করিম উল্লাহ জুনার বাড়িতে যায় সেখানে পূর্ব শত্রুতার জেরে পূর্ব থেকে ওঁতপেতে থাকা ৭-৮ জন হানিফ, ফারুক ও রিয়াজের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে আত্মরক্ষার্থে ফারুক ও রিয়াজ পালিয়ে যায়। ওই রাত ২ টার সময় বাড়ির পাশে ঝোপ থেকে দু’হাত কাটা ক্ষত-বিক্ষত হানিফের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন ২১ জানুয়ারি হানিফের বড় ভাই করিম উল্লাহ জুনাকে প্রধান আসামি করে ৭-৮ জন অজ্ঞাত আসামি করে ছাগলনাইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে করিম উল্লাহ জুনা পলাতক রয়েছে। র‍্যাব দীর্ঘদিন তাকে গোয়েন্দা নজরে রাখে গোপন সংবাদে খবর পেয়ে গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জুনা র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. হানিফকে পূর্ব শত্রুতার জেরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যা করেছে বলে স্বীকার করেন।

ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক মো. সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত জুনাকে আজ বুধবার ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: ফেনী ছাগলনাইয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে হানিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

B
BN DESK | 29 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার