Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে ১০ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

BN DESK
01 September 2026, 06:35 PM পড়তে ১ মিনিট
ফেনীতে ১০ তলা ভবন  থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে হান্নান হোসেন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ সোমবার (২১ জুলাই) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের হোম প্লাসের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান নোয়াখালীর চর জব্বর উপজেলার উত্তর সুবর্ণচর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ফেনীতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন হান্নান। প্রতিদিনের মতো সকালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে উঠেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ১০ তলা থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।
এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে ১০ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার